বিরল উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়নের রঘুপুর উচ্চ বিদ্যালয়ের কর্মচারী মোকসেদ আলী'র ছেলে রাকিবুল ইসলাম রাকিব (১৫)’র সন্ধান চায় তার পরিবার. ঠিকানা-দক্ষিণ বহলা (কাঞ্চন)।
সে গত রবিবার (০৪ মে) রাতে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে চলে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে এবং এখন পর্যন্ত খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে বলে তার পরিবার থেকে জানানো হয়েছে।
কোন সহৃদয়বান ব্যক্তি রাকিবের সন্ধান পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করেছেন তার পরিবার।
অথবা নিম্নোক্ত নম্বরে ০১৭৪১-৬৬০১৯৪, ০১৭৫৩-৮১৭৭২৫ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Post a Comment