আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক- নুরে আলম। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে “বিশ্ব মেধা সম্পদ দিবস” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর জেলার পক্ষে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জিআই সনদটি গ্রহণ করেছেন। দিনাজপুর জেলার বেদানা লিচু জিআই পণ্যের তালিকায় যুক্ত করা হয়েছে। পাতলা খোসা, রসালো শাঁস,অপূর্ব স্বাদ, ও ছোট বীজের জন্য খ্যাত এই লিচু এবার স্বীকৃতি পেল সরকারি ভাবে। জিআই স্বীকৃতি পাওয়ায় দিনাজপুর জেলার কৃষকরা যেমন আনন্দিত, তেমনি দেশের কৃষি ভিত্তিক অর্থনীতিতে এই বেদানা লিচু নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই।

إرسال تعليق