বিরলের ধর্মজৈন সীমান্তে ২ বাংলাদেশি কৃষককে ধান কাটা ও মাড়াই কাজ করার সময় আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী -বিএসএফ সদস্যরা। বিজিবির পক্ষ হতে ২ কৃষককে ফেরৎ চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। এরই মধ্যে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় বিক্ষুব্ধ এলাকা বাসীর হাতে আটক ২ ভারতীয় নাগরিক। পরবর্তীতে বিজিবির হাতে তুলে দেয়া হয় আটককৃত ২ ভারতীয় নাগরিককে। আটককৃতরা হলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) এবং একই এলাকার লরদু সরেণের ছেলে ফিলিপ সরেণ (৩০)। পক্ষান্তরে, বিএসএফ'র ধরে নিয়ে যাওয়া দু'জন বাংলাদেশী'রা হলেন উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর কাড়লিয়াপাড়া’র ইসরাইল হোসেনের পুত্র মো. এনামুল হক (৫৫) ও তার পুত্র মো. মাসুদ রানা (২৬)।

Post a Comment