বিরলে নিখোঁজ হওয়া ফয়সাল কবির প্রান্ত’র সন্ধান চায় তার পরিবার

 


বিরল উপজেলার ০২নং ফরক্কাবাদ ইউনিয়নের মাঝাপাড়া এলাকার মোঃ আব্দুর রহিম ও  মোছাঃ ফৌজিয়া বেগমের বড় ছেলে ফয়সাল কবির প্রান্ত’র সন্ধান চায় তার পরিবার। সে আজ বুধবার (০৭ মে) সকাল ৭টা'র সময় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন।

নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে এবং এখন পর্যন্ত খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে বলে তার পরিবার জানায়। 

কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ হওয়া ফয়সাল কবির প্রান্তর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায়/ইউনিয়ন পরিষদে জানানোর জন্য অনুরোধ করেছেন তার পরিবার। 

অথবা নিম্নোক্ত নম্বরে ০১৭১৬-৬১৯৫৬৮ ফোন দিয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

Post a Comment

Previous Post Next Post