বিরল উপজেলার ০৫নং বিরল ইউনিয়ন পরিষদের আয়োজনে বিরলে সামাজিক ব্যাধি রোধে উম্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৭ মে) সকালে কালীর হাটে অত্র ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জনসাধারণের সাথে এবং দুপুরে ০২নং ওয়ার্ডের মাধববাটী হটাৎপাড়া মাঠে জনসাধারণের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনের উপকারিতা, মাদকদ্রব্য এর ভয়াবহতা, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক ব্যাধি নিয়ে উম্মুক্ত আলোচনা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ০৫নং বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন সহ অত্র ওয়ার্ডের সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

إرسال تعليق